৯৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২২ ১৫:২০:৪৮


সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল করতে ৯৮ বারের মতো সময় নিয়েছে তদন্ত কর্মকর্তা। নতুন তারিখ ২২ জুন।

সোমবার (২২ মে) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। তখন বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

এম জি