ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-২৩ ২১:০৫:১০
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে এসব ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নাসিরনগরের গোয়ালনগরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক মোজাম্মেল হক (৩২) নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার বিষয়টি নিশ্চিত করেছে ।
অপরদিকে একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে মেদির হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। তার নাম অলি মিয়া। তিনি আশুরাইল গ্রামের নজিম উদ্দিনের ছেলে।
এদিকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে মিত্র চাকমা জানান, বজ্রপাতে মনু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মানিকপুরে তিনি জমিতে কাজ করছিলেন তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













