কাদেরের নির্দেশেই বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা: রিজভী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৪ ১৫:৩৯:৪১
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই বিএনপির পদযাত্রায় হামলা চালিয়েছে পুলিশ। ক্ষমতাসীনরা আইন-শৃঙ্খলা বাহিনীকে উৎকোচ দিয়ে নিয়ন্ত্রণে রাখছে বলেও তিনি মন্তব্য করেছেন।
বুধবার (২৪ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
বেশি বাড়াবাড়ি করলে জনগণই উপযুক্ত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














