রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১০:৫৪:১৯


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শনিবার (২৭ মে) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শুক্রবার (২৬ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২৭.১ গ্রাম ২৫৫ পুরিয়া হেরোইন, ২৩১২৬ পিস ইয়াবা, ৪ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ১০.০৮ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

এম জি