চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১২:৩০:৫৮


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। রোববার (২৮ মে) ভোরে শহরের সৈয়দ পাড়ায় একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩) এবং ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এম জি