দেড় ঘণ্টায় ৪২৯ কোটি ছাড়ালো লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৫-২৯ ১২:১৭:০৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৪২৯ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (২৯ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৪৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ৪২৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৯টির, কমেছে ৮১টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ার দর।

এনজে