কন্যাশিশু হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-৩০ ১৪:৫৩:৩৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণ করে এক কন্যাশিশুকে খুনের মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকপাড়া এলাকার শাহ জালাল, আশরাফুল ও জাকির হোসেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













