প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-৩০ ১৫:৩৫:১০


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদ চাঁদকে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ (পুঠিয়ার আদালতে) এ হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়।

বিচারক মাহবুব আলম রাষ্ট্র ও বাদী পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৫ দিনে রিমান্ডে ছিলেন বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। সোমবার তার রিমান্ড শেষ হলে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’

এম জি