এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৫০০ তম সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-৩০ ২০:০২:২৬


এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৫০০তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ভাইস- চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন ভাইস- চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন ভাইস- চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেক কেটে সভার কার্যক্রমের সূচনা করেন।

এছাড়াও, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ভার্চুয়ালি) এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ সহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান ও মোঃ মাহবুব আলম এবং এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এসময় উপস্থিত ছিলেন।

এএ