একই রশি থেকে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-০৮ ১৩:২৫:০৮
কুমিল্লার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের ফকির পাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ফকির পাড়া এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০) ও ছেলে মো. আব্দুল্লাহ (৩)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মা ও ছেলের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মা ও ছেলের উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













