ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি ৩০ জুলাই

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১১ ১৬:০৭:৫৫


গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১২শ’ কোটি টাকার কর ফাঁকি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত ১৩ মামলার শুনানি শুরু হবে ৩০ জুলাই।

রোববার (১১ জুন) বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির এ তারিখ দেয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দ্রুত শুনানির আবেদন করলে এ তারিখ দেয়া হয়।

এর আগে, ৬ জুন নতুন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গত ৫ জুন বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ জানান, কনিষ্ঠ বিচারপতি এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করায় তারা এটি শুনতে পারবেন না। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। ৭ মে এনবিআর হাইকোর্টকে জানায়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ বছরে ১২ শ’ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ।

এদিকে, শ্রম আদালতের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে ডক্টর মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এম জি