‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ১০টি আসনও পাবে না আ.লীগ’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১১ ২০:২৪:৫৯


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। এ জন্যই ওবায়দুল কাদের বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করা হবে। এ নিয়ে কোনো আপোস হবে না।

রোববার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি সংলাপের ফাঁদে আর পা দেবে না বলেও জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি-ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে ফয়সালা হবে এবার রাজপথেই।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য শওকত হোসেন সরকারকে সভাপতি ও মঞ্জুরুল করিম রানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এম জি