দর বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইসলামী লাইফ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১২ ১১:৩৫:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১১ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭ টাকা ৯০ পয়সা। ১১ জুন কোম্পানিটির শেয়ার দর ৭৪ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













