‘এভাবে ভোট চললে অবশ্যই জয়ী হব’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১২ ১৩:০৬:০৪
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, আমি খুবই আনন্দিত যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। এটা দেখে ভালো লাগছে। এভাবে ভোট চললে আমি অবশ্যই জয়ী হব।
সোমবার (১২ জুন) সরকারি বরিশাল কলেজে সোমবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেশ কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে জানতে চাইলে খোকন বলেন, আমি আমার কর্মীদের অবশ্যই বলব তারা যাতে সংযত থাকেন। অনেক কাউন্সিলরদের মধ্যেই বিরোধ আছে। তাদের নিজেদের ভেতরেই কোন্দল রয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব তারা যেন শান্তি বজায় রাখেন।
বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা বসানো হয়েছে। ১২৬টি কেন্দ্রের সবগুলোতেই প্রায় ১২শ সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













