ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১২ ১৮:১৮:৩৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ব্লক মার্কেটে মোট ৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ১ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১২ জুন) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের ৫ কোটি ৯৬ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফের ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাডভেন্ট ফার্মা ১ কোটি ৫০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৪৬ লাখ, বিকন ফার্মা ২ কোটি ৮৪ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২ কোটি ৬৪ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৩৫ লাখ, এমারেল্ড অয়েল ১ কোটি ৬৫ লাখ, লিন্ডেবিডি ১ কোটি ৩৯ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ৩ কোটি ৪৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ১৪ লাখ ও স্কয়ার ফার্মা ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনজে