এনআরবিসি সিকিউরিটিজের সাথে সিবিসি ক্যাপিটালের চুক্তি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৬-১৪ ১১:২৪:০৯
এনআরবিসি সিকিউরিটিজ এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এর মধ্যে প্যানেল ব্রোকার সেবা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (১৩ জুন) এ চুক্তি সাক্ষরিত হয়। এনআরবিসি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজুল ইসলাম এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুশফিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে এনআরবিসি সিকিউরিটিজের মাধ্যমে সিবিসি ক্যাপিটাল সব ধরনের ব্রোকারেজ পরিষেবা পাবে।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি সিকিউরিটিজের হেড অফ কর্পোরেট দেলোয়ার হোসাইন এবং হেড অফ পোর্টফোলিও সাব্বির হোসাইন।
এ চুক্তি দুপক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে বলে উল্ল্যেখ করেন। পুঁজিবাজারে ধারাবাহিকতা রক্ষায় এনআরবিসি সিকিউরিটিজের সাথে সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টের মধ্যকার চুক্তি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













