ঠাকুরগাঁওয়ে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৫ ০৯:২৭:২৮


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার ভূল্লী থানার দেবীপুর ইউনিয়নের খলিশা কুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই গ্রামের মহিনুল ইসলাম খেতুর মেয়ে কাজল আক্তার (১৩)। তিনি খোঁশবাজার দাখিল মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কাজল বুধবার দুপুরে পরীক্ষা শেষ করে বাসায় আসেন। এ সময় পড়ালেখা নিয়ে বাবা-মা বকাঝকা করলে তা সহ্য করতে না পেরে অভিমানে পরিবারের সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ঘটনাস্থল থেকে একই দিন বিকেলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়াশোনার বিষয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এম জি