এ সরকার ছদ্মবেশী বাকশাল: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৫ ১৩:৩৮:৫৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রের মোড়কে দেশে এখন ছদ্মবেশি বাকশাল চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাকশাল কায়েম করা হয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল, গণলুট সন্ত্রাস হয়েছিল, রক্ষীবাহিনী গঠন করা হয়েছে, জোর করে বাকশালে নাম লেখাতে বাধ্য করা হয়েছিল, এখনও একই অবস্থা। এ সরকার ছদ্মবেশী বাকশাল।
ফখরুল বলেন, জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ডিজিটাল অ্যাক্টের নামে সাংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করার জন্য আইন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি তারা ভিন্নমত সহ্য করতে পারে না। আওয়ামী লীগ এই শৃঙ্খল ছিড়তে হবে। এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। তিনি জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসক বলছেন তাকে বিদেশে পাঠাতে। অথচ মন্ত্রীরা বলে রাজনীতি করছি।
হঠাৎ পুলিশ প্রশাসনে রদবদলের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনই সরকার পুলিশ প্রশাসনে ব্যাপক রদবল, প্রমোশন দিতে শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে তাদের মত করে প্রশাসনকে সাজিয়ে নিতে চায় আওয়ামী লীগ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














