লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৫ ১৩:৪৮:৪৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে বানচাল এবং দেশ ধ্বংস করতেই লবিস্ট নিয়োগ করে চক্রান্ত করছে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নের ৬ এমপির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এ চিঠির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলা কিংবা সুষ্ঠু নির্বাচনের নামে নির্বাচন বানচাল করা।
সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে তারুণ্যের মিছিলের নামে ভাঙচুরের জবাব চাই। এসবের মূলে রয়েছে বিএনপি। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে- গ্রেপ্তার হলে বলবে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বিষোদগার বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচনকে ‘কুত্তামার্কা’ নির্বাচন বলে বিএনপি। এজন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে।
মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সরকারের হাটুর কাঁপুনি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা কাউকে ভয় পাই না। আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের দেশপ্রেম আছে। বঙ্গবন্ধুর কর্মীরা ভয় পায় না। আন্দোলনে ব্যর্থতার কারণে ডা. জাফরুল্লাহ বিএনপিকে হাঁটুভাঙা দল বলেছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














