রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৬ ১৫:৫৭:৩৬
সদ্য অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। শুক্রবার (১৬ জুন) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জুমার নামাজের পর এ কর্মসূচি পালিত হয়।
বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী বলেন, ‘আগামী রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’
কর্মসূচিতে ইসলামী আন্দোলনের অসংখ্য অনুসারী অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














