দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১০:০৫:৫৪
পাবনার ঈশ্বরদী উপজেলায় এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপির মোড়ে এ ঘটনা ঘটে।
রোববার (১৮ জুন) ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বক্তি পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামের তাইজুর রহমান তুহিনের ছেলে তাফসির আহমেদ মনা (২৪)। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় জানান, নিহত তাফসির আহমেদ মনা পাকশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি অরবিন্দ সরকার জানান, রোববার রাতে লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে ইকবালের দোকানে বসেছিল মনা। এ সময় হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













