শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১২:৫৮:২৪
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজান ইউনিয়নের চাঁদখালী এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবক চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র ছেলে।
রমজান ইউপির সাবেক সদস্য আব্দুল মাজেদ জানান, শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর তার পিতা, স্ত্রী এবং ১ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে শ্বশুরবাড়ী পার্শ্ববর্তী গ্রাম জেলেখালী যাচ্ছিল। স্ত্রী ও পিতা একটু সামনে হেটে যাচ্ছিল আর শ্রীনিবাস কিছুটা পেছনে ছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে সময় তার আহত বাবা ও স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, ব্রজপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। তবে সঙ্গে থাকা অন্যরা সুস্থ আছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













