অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি আবু জাফর সিদ্দিকী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-১৮ ১৮:৪৩:৩৫
সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে আপিল বিভাগের চেম্বার কোর্টের অবকাশকালীন বিচারক হিসেবে বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এ সংক্রান্ত নোটিশ রোববার (১৮ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নোটিশের তথ্যমতে, অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ (অবকাশকালীন বিচারক) হিসেবে বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে।
বিচারপতি আবু জাফর সিদ্দিকী আগামী ২২, ২৫, ২৬, ২৭ জুন এবং ৫ ও ৬ জুলাই বেলা ১১টা থেকে ভ্যাকেশন জজ (অবকাশকালীন বিচারক) হিসেবে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













