রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-১৯ ১৪:০৯:৪০


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইমান হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৯ জুন) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে এ গুলাগুলির ঘটনা ঘটে।

ইমান হোসেন রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হলে এই হতাহতের ঘটনা ঘটে।

উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সরোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি।

এম জি