ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২০ ১২:২৮:১৯


ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জুয়েল (২৮)। সোমবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নয়ন বলেন, সোমবার রাত ১১টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়ে জুয়েল। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি মামলায় সে কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

এম জি