বিএনপি চায় আওয়ামী লীগ হেরে নির্বাচন সুষ্ঠু হয়েছে প্রমাণ করুক: কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২০ ১৭:১৭:২১


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথা মতো দেশে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি চায় আওয়ামী লীগ ভোটে হেরে গিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা প্রমাণ করুক। কিন্তু বিএনপির এমন চাওয়া পূরণ হবে না।

মঙ্গলবার (২০ জুন) বিকালে রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ভিসা নীতি বা কোনো নিষেধাজ্ঞার কথা চিন্তা করে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সবাই যাতে সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। প্রতিবেশী রাষ্ট্র ভারত এসে সরকারকে ক্ষমতায় বসিয়ে দেবে না বলেও জানান ওবায়দুল কাদের।

নির্বাচন নিয়ে ভারতের সাথে কোনো আলোচনা হয়নি বলেও এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এম জি