কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২১ ১২:২৫:০৬
ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম বিদার মোড়ল (৫৫)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, রাতে সে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেকে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













