ঢালাইয়ের সময় ধসে পড়ল ছাদ, আহত ৬ শ্রমিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২২ ১৫:১৮:১৮
যশোরের ধর্মতলায় নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইকালে ভেঙে পড়ে আহত হয়েছেন ৬ শ্রমিক। গুরুতর অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, তারা কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় সেটা ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাইম রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর কেউ ভবনের নিচে আছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













