ঈদে ৬ দিন বন্ধ থাকবে সোনা মসজিদ স্থলবন্দর
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২৩ ২১:৩৬:৫৫
ঈদ উল আজহা উপলক্ষে দেশের অন্যতম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে ছয় দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
সোনা মসজিদ স্থল শুল্কবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন শুক্রবার (২৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন বলেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও সিএন্ডএফ এজেন্টের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সোমবার থেকে পুনরায় এই স্থলবন্দরসহ সিএন্ডএফ এজেন্টের যাবতীয় কার্যক্রম পুনরায় চালু হবে।
সম্প্রতি সোনা মসজিদ স্থলবন্দর ব্যবহারকারী সবার সঙ্গে ঈদ উল আজহা উপলক্ষে ছুটি নির্ধারণ বিষয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় ৬ দিন আমদানি-রপ্তানিসহ সিএন্ডএফ এজেন্টের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













