জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন বিপুল অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৪ ১২:১৭:২২


পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানিয়েছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ‘প্রতিষ্ঠাতা’ শামিন মাহফুজ ও তার স্ত্রীকে বিপুল অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়েছে  ।

সিটিটিসি জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার ডেমরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তাদের ধরা হয়।

সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ডেমরা এলাকার থেকে শামিন মাহফুজকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। বাসা থেকে নয়। রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়; তারা হয়তো কোথাও যাচ্ছিল।

এ বিষয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি।

এনজে