সংবিধানে লেখা নাই কেমন হলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে: কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৫ ১২:৪২:২০


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসছে জাতীয় নির্বাচন নিয়ম মতোই হবে। সংবিধানে কোথাও লেখা নাই যে কীভাবে হলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

রোববার (২৫ জুন) সকালে পদ্মসেতু উদ্বোধনের এক বছরপূতির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কাউকে বাদ নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগের নেই। কারণ সরকার অংশগ্রহণমুলক নির্বাচন চায়।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নাকি ১০টি আসন জুটবে না। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি’র জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কিনা ভেবে দেখার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এম জি