‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৬ ১৬:৫৩:৫১


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার সঙ্গে আলোচনার পর নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবে বিএনপি।

তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।

সোমবার (২৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রীসহ এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে উল্লেখ করে ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে তারা প্রতারণা করেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিদেশিরা ইতোমধ্যে বার্তা দিয়ে দিয়েছে, হয় সুষ্ঠু নির্বাচন দাও না হয় পদত্যাগ করো।

এম জি