ঈদে ফরিদপুরে উচ্চশব্দে গান বাজানো নিষেধ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৬-২৭ ১০:৫৪:৪১


ফরিদপুরে ঈদের দিন থেকে তিন দিন বিভিন্ন মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে উচ্চশব্দে সাউন্ডবক্স ও স্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

সোমবার (২৭ জুন) জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৫ জুন) রাত ১০টায় জেলা প্রশাসকের সই করা গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তি বলা হয়েছে,, ঈদুল আজহার আগের দিন, ঈদের দিন ও পরের দিন বিভিন্ন স্থানে ও রাস্তার মোড়ে মোড়ে উচ্চশব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীলভাবে নাচ-গান করা, আতশবাজি ফোটানো, পটকা ক্রয়-বিক্রয়, পোড়ানোসহ সব ধরনের অসামাজিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, গত ঈদুল ফিতরের দিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও ঈদুল আজহার তিন দিন এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি