নাটোরে বাস চাপায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২৭ ১২:৫৯:৫৯


নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় আবুল হোসেন তালুকদার নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকালে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ী বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআইসি সারের ডিলার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইলে নিয়ে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আহমেদপুর এলাকায় অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি