ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৫

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১২:০৬:১১


রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

মঙ্গলবার (৪ জুলাই) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩৭৪ পিস ইয়াবা, ৪৯৬ গ্রাম ৬৯৩ পুরিয়া হেরোইন, ১৬২ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।

এম জি