সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১৩:০৭:৫৪
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিদ (১৮) সৈয়দপুর উত্তরা আবাসনের (ব্লক- ৪৯/৭) চাঁন মিয়ার ছেলে। সে শহরের রহমত স্টোরের কর্মচারী ছিল।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস এলে ওই যুবক কাটা পড়ে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













