অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১৪:৫৮:০৬
জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার (৩০ জুন) তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগামী ৮ জুলাই পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহীন মীরধা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













