শেখ হাসিনার প্রেসক্রিপশনে আর নির্বাচন হবে না: রিজভি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১৫:২৭:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভি।
মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, জনগণের দাবিতে এবার নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে কুষ্টিয়া, চট্টগ্রাম ও কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা এবং মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী আহমেদ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














