বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১৮:০২:১৯


বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে বিদেশি জাহাজ এমভি এভার ভেনটেজ। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড় করে এ জাহাজ। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেড খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত আলী বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ। জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন মালামাল রয়েছে। দুপুর ২টা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের পর এসব মালামাল নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। সব মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন।

এর আগে ১৭ মে এমভি সান ইউনিটি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো।

এম জি