ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠক
সংলাপ বা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে আলোচনা হয়নি: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-০৪ ১৮:৫২:২৯
সংলাপ বা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সাথে বিএনপি নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় ঘণ্টাখানেক। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। বিএনপি বলেছে এই দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকারের অধীনে ভোট কীভাবে করা যায়; সেটা নিয়ে বিএনপি বলেছে। নির্বাচনের জন্য বিএনপি কি ভাবছে, সেটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে। তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কি না তা দেখার জন্য একটা টিম পাঠাবে। তার আগে ইইউর সাথে একটা আলোচনা হলো।
বিএনপির পক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ডিসিএম স্প্যানিয়ার বার্ন্ড ও রাজনৈতিক কর্মকর্তা সেবাস্তিয়ান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














