মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুস শুক্কুর গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১২:২১:০৩
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (৪ জুলাই) কক্সবাজার সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৫ জুলাই) র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আব্দুস শুক্কুর এর বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, এর একটি আভিযানিক দল কক্সবাজার সদরের রুমালিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে আরও জানিয়েছে, সে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৮ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













