রোগীবাহী অ্যাম্বুলেন্স-এক্সকাভেটর সংঘর্ষ, নিহত ৪
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৭-০৬ ১১:২০:২২
গোপালগঞ্জের সদর উপজেলায় অ্যাম্বুলেন্স ও এক্সকাভেটর বহনকারী ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (এক্সকাভেটর বহনকারী) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাকসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও এক্সকাভেটর বহনকারী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ছয়জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। চারজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













