ইসির ক্ষমতা কমাতে আরপিও সংশোধন করা হয়েছে: রিজভী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৬ ১৪:১১:০১


মাস্টার প্ল্যানের অংশ হিসেবে সরকারি দলের জয় নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর জন্য আরপিও সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এতে প্রমাণ হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরবর্তীতে নতুন কমিশন গঠন হলেও যেন অনিয়মের ভোট বাতিল করতে না পারে সেজন্য এই সংশোধনী।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, সরকার আবারও এক তরফা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, যার অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাকরিবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে ভোট চাচ্ছেন।

নড়াইলে একজন সিনিয়র সচিব নিজের প্রার্থীতা ঘোষণা করে, ভোট চেয়েছেন। তিনি বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতারা জাতির সাথে তামাশা করছে। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ভয়ে শাসক গোষ্ঠীর ক্রোধ বেড়ে যায়। ক্ষমতাকে কুক্ষিগত করতে নানামুখী ষড়যন্ত্র করছে সরকার।

এম জি