ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মামলা করলো সেন্ট্রাল হাসপাতাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৬ ১৫:০৫:২০
সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়। আদালতে মামলাটি করেন সেন্ট্রাল হাসপাতালের এমডি ডা. মতিউর রহমান।
আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে হাসপাতালের সুনাম ক্ষুন্ন করায় এ মামলা করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













