যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত
প্রতিনিধি আপডেট: ২০২৩-০৭-০৭ ২০:৪৩:০৩
যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে জানা গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের খবর নিশ্চিত হতে পেরেছি। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













