ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-০৮ ২০:৫৪:৩৯


ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর “৩য় ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ার এর রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক জহুরুল ইসলাম চৌধুরী।

কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এ্যান্ড সিইও মোঃ আপেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ড. মোঃ ফয়জুর রহমান ফারুকী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্) সামিরা ইউনুস, এছাড়াও উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল ডিভিশন ও সার্ভিসসেন্টার ইনচার্জগণ ।

সম্মেলনে কোম্পানীর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারন ও প্রতিপালন বিষয়ে আলোচনা করা হয়।

এএ