এমপি রেবেকা মমিন মারা গেছেন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১১ ০৯:৫৮:১৬
নেত্রকোণা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন তিনি।
মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রেবেকা মমিনের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রেবেকা মমিন আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন ও সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে।
মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল জানান, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। খুব সাদামাটা জীবন যাপন করতেন তিনি। মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য তার কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













