টাঙ্গাইলে ট্রাক-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১১ ১৬:১৮:৩৮


টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ইটবাহী ট্রাক ও ব‌্যাটা‌রি চা‌লিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় আরও ৭জন আহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দুপু‌রে ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের উপ‌জেলার নগরবা‌ড়ি ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত‌দের একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। নিহত সাইফুল (৩৮) ভুঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের খানুরবা‌ড়ি এলাকার আব্দুর র‌শিদের ছে‌লে।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত‌দের ম‌ধ্যে চি‌কিৎসাধীন অবস্থায় দুজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া একজ‌নকে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় পাঠানো হ‌য়েছে। বা‌কি আহত‌রা হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নিচ্ছেন।

তি‌নি আরও জানান, নিহ‌তের ম‌ধ্যে একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

এম জি