কুঁড়ায় রঙ মিশিয়ে হলুদ-মরিচের গুড়া তৈরি
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১১ ১৯:৪৮:০৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মিলে অভিযান চালিয়ে নকল মশলা তৈরির মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় নকল মশলা তৈরির অপরাধে মো. আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, গোপনে সংবাদের ভিত্তিতে পেয়ে, ওই মিলটিতে মাদক রয়েছে। সেই আলোকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দলসহ মিলটিতে আমরা অভিযান চালানো হয়।
সেখানে গিয়ে দেখা যায়, মিলের সামনে মরিচ সহ বিভিন্ন প্রকার মশলা সাজানো রয়েছে। মিলের ভেতরে ঢুকে দেখা যায় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদ এর নকল মশলা উৎপাদন করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













