বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১১ ১৯:৫৩:১০
সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বুধবার (১২ জুলাই) ভোর ৬টা থেকে জেলায় কোনো বাস চলবে না।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
সাংবাদিকদের তিনি বলেন, সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেয়া এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, এ দুই দাবিতে গত দুদিন ধরে সিলেট-তামাবিল সড়কে কর্মবিরতি চলছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আগামীকাল (বুধবার) ভোর থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে সব পরিবহন সংগঠন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













